সড়কে শৃঙ্খলা ও আইন সংশোধনের দাবিতে ভিএআরএসের মানববন্ধন

বিজ্ঞপ্তিতে ভিএআরএস জানায়, আজ বেলা সাড়ে তিনটায় জাতীয় সংসদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে সড়কে অবৈধ যানবাহন উচ্ছেদ ও ব্যাটারিচালিত রিক

বিজ্ঞপ্তিতে ভিএআরএস জানায়, আজ বেলা সাড়ে তিনটায় জাতীয় সংসদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে সড়কে অবৈধ যানবাহন উচ্ছেদ ও ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে সাধারণ মানুষের স্বেচ্ছাসেবী সহযোগিতা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ের পাঠ্যক্রমে ট্রাফিক শৃঙ্খলা বিষয়ে শিক্ষা অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

মোটরযান ব্যবস্থাপনার বিষয়ে ভিএআরএসের দাবির মধ্যে রয়েছে—‘আয়কর আইন, ২০২৩’ ও ‘অর্থ আইন, ২০২৬’-এর অধীনে মোটরযানের ওপর অগ্রিম আয়করের বাধ্যবাধকতা বাতিল করে সংশ্লিষ্ট ধারা সংশোধন, অতিরিক্ত পরিশোধ করা অগ্রিম আয়কর ফেরতের (রিফান্ড) বিধান কার্যকর করা, একাধিক গাড়ির মালিকের ওপর আরোপিত ‘পরিবেশ সারচার্জ’ বাতিল, ব্যক্তিগত গাড়ি ও